মানবতার নামে খালেদার নির্বাচনী শোডাউন: মহিউদ্দিন

মানবতার নামে খালেদা জিয়া নির্বাচনী ‘শোডাউন’ দিচ্ছেন মন্তব্য করে একে দেশান্তরী রোহিঙ্গাদের প্রতি নির্মম পরিহাস বলেছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে খালেদা জিয়া রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পর বিকালে এক বিবৃতিতে একথা বলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন বলেন, “মানবিকতার দোহাই দিয়ে চট্টগ্রামে খালেদা জিয়ার নির্লজ্জ নির্বাচনী শোডাউন জাতিগত নিধনের মুখোমুখি দেশত্যাগী রোহিঙ্গাদের প্রতি নির্মম পরিহাসের নামান্তর। শনিবার মধ্যরাতে চট্টগ্রাম পৌঁছানোর আগে থেকেই খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামকে অচল করে দেয়া হয়েছিল। যাত্রা পথে তাকে বরণ করার নামে উচ্ছৃঙ্খল দলীয় লোকজনের বেপরোয়া আচরণ জনগণকে অসহায় পরিস্থিতির মুখোমুখি করে।”

এরফলে বিএনপি ও খালেদা জিয়ার ‘গণবিরোধী অপকর্ম’ আবারও সুস্পষ্ট হয়েছে বলে মন্তব্য করে মহিউদ্দিন চৌধুরী বলেন, যদি রোহিঙ্গা শরনার্থীদের পাশে দাঁড়াতে তিনি (খালেদা জিয়া) আন্তরিক থাকতেন তাহলে ‘নির্বাচনী শোডাউন’ না করে ঢাকা থেকে সরাসরি বিমানযোগে কক্সবাজার যেতে পারতেন। তা না করে অসৎ উদ্দেশ্যে মানবতাকে উপলক্ষ করে কূটচক্রে লিপ্ত হয়েছেন। সফরকে উপলক্ষ করে দলীয় নেতাদের নামে বিশাল ফেস্টুন, ব্যানার ও পোস্টার সাঁটিয়ে দল ও নেতৃবৃন্দ কুরুচির পরিচয় দিয়েছেন।”

বিবৃতিতে মহিউদ্দিন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও আশ্রয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছেন।

“বিতাড়িত রোহিঙ্গাদের জন্মভূমিতে ফেরাতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে তার কূটনৈতিক উদ্যোগ এখন সফলতার দ্বারপ্রান্তে। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে সৃষ্ট অনুকূল পরিস্থিতিকে জটিল ও ঘোলাটে করতে বেগম খালেদা জিয়ার এই সফর একটি ন্যক্কারজনক অভিসন্ধি।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খালেদা জিয়া ও বিএনপি এখন থেকেই জনমনে ভীতি সঞ্চারের পাঁয়তারা চালাচ্ছেন বলে দাবি করেন মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “বেগম জিয়ার সফরকালে মিছিল থেকে আওয়ামী লীগ ও দলীয় প্রধানের বিরুদ্ধে উস্কানিমূলক ও আক্রমণাত্মক শ্লোগান দেয়া হয়। নগরীর বিভিন্ন স্থানে বিএনপির দলীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও চট্টগ্রামবাসী এতে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago