২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৪

দুপুরত্ত্ব

Google+ Pinterest LinkedIn Tumblr +

তামিম আহমেদ

কবিতা

বাসের ছাদে চড়ে ঘুরে বেড়ায় দুপুর।
নির্দয় দুপুর; পোড়াতে পছন্দ করে।
ঘামে ভিজিয়ে স্পষ্ট করে অন্তর্বাস।
দুই ফিতার স্যান্ডেল দেখে উপহাস করে,
ভয় করে চামড়ার জুতো।
কোমল পানীয় গলায় ঢেলে ঢাল দেখায় কেউ কেউ।
দুপুর খানিক্ষণ নেতিয়ে পড়ে আরও চওড়া হয়ে জাপটে ধরে।
পাঁচ টাকার শরবতও ঠিকঠাক ছায়া দেয় না।
রুক্ষতার সম্রাট দুপুর, দুপুর।
দুপুর তুমি এমন কেন?
দুপুর তুমি এমন বেপরোয়া কেন?
শব্দহীন নষ্ট তুমি দুপুর,দুপুর।

Share.

Comments are closed.