Categories: জাতীয়

যশোরে সাবেক ছাত্রলীগ নেতা খুন

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন (২৯) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে জেলা শহরের বেজপাড়ার গুড়গোল্লার মোড়ে ইমন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ার হোসেন ইমন গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ কলোনী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, গতকাল গুড়গোল্লার মোড়ের সালাম ফার্নিচারের সামনে বসে বন্ধুদের সঙ্গে লুডু খেলা দেখছিলেন ইমন। রাত ১১টার পরপরই দুই-তিনজন যুবক এসে ইমনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এ সময় তিনটি গুলির শব্দ পাওয়া যায়। হাসপাতালে আনা হলে রাত ১১টা ১৩ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, বুকে গুলিবিদ্ধ হয়ে ইমন নিহত হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি একটি গুলির খোসা উদ্ধার করেছেন। তবে কী কারণে ইমনকে কারা হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, ইমন তাঁর কমিটির সহসভাপতি ছিলেন। তাঁর লাশ মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago