মিয়ানমারের
এই দু’জন সাংবাদিক তুর্কী রেডিও এবং টেলিভিশন টিআরটির জন্যে কাজ করছিলেন।তাদের সাথে যারা দোভাষী ও চালক হিসেবে কাজ করছিলেন পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে।রোহিঙ্গা সঙ্কটকে ঘিরে যখন তুরস্ক ও মিয়ানমারের মধ্যে উত্তেজনা বাড়ছে তখনই তাদেরকে গ্রেফতার করা হলো।মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের মুখে গত দু’মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।
গ্রেফতার হওয়া এই দু’জন সাংবাদিক টিআরটির জন্যে কাজ করলেও তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের।
গ্রেফতারের পর রাজধানী নেপিড-এর একটি থানায় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ড্রোন উড়িয়ে পার্লামেন্টের ছবি তোলার চেষ্টা করছিলেন।
পরে তাদের সাথে কাজ করছিলেন যে বর্মী দোভাষী তার বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। তাকেসহ সাংবাদিকদের গাড়ির চালককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
গতমাসেই তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে সহিংসতা চালানো হচ্ছে সেটা গণহত্যার সমান।
কিন্তু মিয়ানমার সরকার বলছে, তারা জঙ্গি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।তুর্কী ফাস্ট লেডি রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা দেখতে বাংলাদেশের কক্সবাজারেও ছুটে গিয়েছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…