Categories: জাতীয়

‘দলের কঠিন সময়ে কায়সায় ভাইয়ের মত নেতারা ভূমিকা পালন করেন’

বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য ও সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামীলীগের কঠিনতম দু;সময়ে চট্টগ্রামের নেতা আতাউর রহমান খান কায়সার ও এম এ হান্নানেরা বিশাল ভূমিকা পালন করেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। ২০০১ সালের পর আওয়ামীলীগ কঠিন সময় পার করে। ওই সময় আতাউর রহমান খান কায়সার ও আখতারুজ্জামান চৌধুরী ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের মোকাবেলা করেন। তিনি আরো বলেন, শেখ হাছিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। এ অগ্রযাত্রা রোধ করা যাবেনা।

তিনি গতকাল বিকেলে আনোয়ারার বারখাইনের সরকারহাটে একটি কমিউনিটি সেন্টারে আওয়াামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। আতাউর রহমান খান কায়সার নাগরিক স্মরণসভা উদযাপন পরিষদ এর আয়োজন করে।

বিএমএর সাবেক নেতা ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, মহিলা এমপি সাবিহা মুসা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামীলীগ নেতা এম এ গনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক।

উদযাপন পরিষদের সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা আবুল বশরের সঞ্চালনায় স্মরণসভায় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন মরহুমের মেয়ে ও মহিলা এমপি ওয়াসিকা আয়েশা খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রয়াতের ছোট ভাই আনোয়ারুল ইসলাম খান সওগাত, আওয়ামীলীগ নেতা বিজয় কুমার বড়ুয়া, নাজিম উদ্দিন সুজন, আবদুল গফুর, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, বারখাইন ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল গফ্ফার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক (আজিজ), সাবেক জেলা ছাত্রলীগ নেতা অহিদুল আলম (অহিদ), বৈরাগ ইউপি মেম্বার মুছা তালুকদার, প্রণব দাশগুপ্ত, মো. জসিম উদ্দিন মেম্বার, এম এ ছালাম, মো. জসিম উদ্দিন, মো. রফিক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিন দাশ রাহুল, মর্জিনা বেগম, সেনোয়ারা বেগম ও এ্যানি চৌধুরী প্রমূখ।

বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আতাউর রহমান খান কায়সার ছিলেন জাতীয় নেতা। বর্তমান পরিস্থিতিতে তাঁর মত নেতার খুব প্রয়োজন।
আতাউর রহমান খান কায়সারের মেয়ে ও মহিলা এমপি ওয়াসিকা আয়েশা খান বলেন, আজকের অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে আনোয়ারার মানুষ আমার আব্বাকে ভুলে যাননি। তাঁরা এখনো ভালোবাসেন আমার প্রয়াত আব্বাকে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago