Categories: জাতীয়

পেঁয়াজের ঝাঁজ আগের মত তবে দাম শুনে আঁতকে উঠছেন ক্রেতারা

গত এক মাসে বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায় আর আমদানি করা পেঁয়াজের কেজি ৬০ টাকা। দেশীয় পেঁয়াজের উৎপাদন কম এবং ভারতে পেঁয়াজের দাম বেশি জানিয়ে পাইকাররা জানিয়েছেন, খুব শিগগির দাম কমার সম্ভাবনা দেখছেন না তাঁরা।

বাজারে এসে পেঁয়াজের দাম শুনেই আঁতকে উঠতে হচ্ছে ক্রেতাদের। এক মাস আগে দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৩৫ টাকা। তা এখন বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অন্যদিকে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ২৫ টাকা। এর দাম এখন বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

বাজারে আসা একাধিক ক্রেতা জানান, বাজার করতে গেলে হিমশিম খেতে হয়। দ্রব্যমূল্যের দাম যদি কমত তাহলে স্বস্তি আসত।

অন্য এক ক্রেতা জানান, চাহিদা অনুযায়ী পেঁয়াজ কিনতে পারছেন না তিনি। আগে যত পেঁয়াজ লাগত তার চেয়ে কম পরিমাণে কিনতে হচ্ছে। এত টাকা দিয়ে তো পেঁয়াজ কেনা সম্ভব না বলে তিনি জানান।

পেঁয়াজের এমন দামে অসহায়ত্ব প্রকাশ করলেন খুচরা বিক্রেতারাও।

রাজধানীর কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীদের একজন জানান, মোকামে বেশি দাম থাকলে তাঁদের কিছু করার থাকে না। পাইকারি যারা বিক্রি করে, তারাই বেশি দামে বিক্রি করে।

অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা জানান, বন্যার কারণে এ বছর দেশে পেঁয়াজের উৎপাদন কমেছে, তাই দামটা এখন বাড়ছে। অন্যদিকে ভারতেও পেঁয়াজের দাম বাড়তি, তাই আমদানি করতে হচ্ছে বেশি দাম দিয়ে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago