স্পেন থেকে আলা
দা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। এর পাল্টায় এতদিনের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে কেন্দ্রের শাসন জারি করেছে স্পেন। এরমধ্য দিয়ে কাতালুনিয়ারদের প্রতি কঠোর বার্তা দিল স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। সেখানে যেকোন মূল্যে ‘আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার’ ঘোষণা দিয়েছে স্পেনের ক্ষমতাসীন সরকার।
দা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট। এর পাল্টায় এতদিনের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে কেন্দ্রের শাসন জারি করেছে স্পেন। এরমধ্য দিয়ে কাতালুনিয়ারদের প্রতি কঠোর বার্তা দিল স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। সেখানে যেকোন মূল্যে ‘আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার’ ঘোষণা দিয়েছে স্পেনের ক্ষমতাসীন সরকার।বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী রাহয় টুইটার বার্তায় কাতালুনিয়ায় প্রতি নিজেদের কঠোর অবস্থানের বার্তা দেন। তিনি বলেন, ‘আমি স্পেনের প্রতিটি নাগরিককে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কাতালুনিয়ায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ওই অঞ্চলে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’
এর আগে শুক্রবার স্পেনের পার্লামেন্টের উচ্চ কক্ষে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী রাহয়। সেখানে তিনি বলেন, গণতন্ত্র, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে কাতালুনিয়ায় প্রত্যক্ষ শাসন চালু করা জরুরি হয়ে পড়েছে। তাঁর এ বক্তব্যের কিছুক্ষণ পর কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। স্বাধীনতার ঘোষণা আসার ঘণ্টাখানেকের মধ্যে মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট কাতালুনিয়াকে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আনার প্রস্তাব পাস করে।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মাদ্রিদ ও বার্সেলোনার এই পাল্টাপাল্টি অবস্থান সার্বিক পরিস্থিতিকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছে; আর স্পেন গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় কঠিন রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, শুক্রবার কাতালুনিয়া আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে ৭০ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১০ ভোট। পার্লামেন্টের বিরোধী দল এই ভোট বর্জন করে। এর আগে কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালুনিয়ায়। তাতে ৯০ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার পক্ষে। ওই ভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় স্পেন সরকার।
