চট্টগ্রাম মহা
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই রায় দেন।
দণ্ডিতদের মধ্যে ৫২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া শাহজাহান ও মানিককে ৮ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাছাড়া দণ্ডিত ওসমানকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৬ সালের ৩ আগস্ট ওসমানকে ২০০০ পিস ইয়াবাসহ নগরীর কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বাদি হয়ে মামলা দায়েরের পর ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়ার পর ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। ওসমান বর্তমানে পলাতক। ’
এদিকে, ২০১৫ সালের ২৮ ডিসেম্বর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালক শাহজাহান ও সহকারী মানিককে ৫২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দুজনই বর্তমানে কারাগারে আছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…