২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৪

কক্সবাজার ডিবির সেই সাত সদস্য কারাগারে

Google+ Pinterest LinkedIn Tumblr +

টেকনাফে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১৭ লাখ টাকা নিয়ে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর একটারদিক কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (টেকনাফ) এ আদেশ দেন। এর আগে ঘটনার শিকার ব্যবসায়ী গফুর আলম গত বুধবার রাতে টেকনাফ থানায় অভিযুক্ত সাত ডিবি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা (মামলা নং-৩৮/১৭) দায়ের করেন। মামলা’র বাদী আব্দুল গফুরের ভাই কাউন্সিল’র মো. মনিরুজ্জামান জানান, বুধবার টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, টেকনাফে ব্যবসায়ী গফুরকে জিম্মি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে ফেরার সময় সেনাবাহিনীর হাতে আটক হন ডিবির এই সাত সদস্য। টেকনাফের মেরিনড্রাইভ সড়কে সেনাবাহিনী তাদেরকে আটক করে।

সেনা বাহিনীর তল্লাশির সময় ব্যবসায়ীর টাকা লুটপাটকারী পুলিশের আরেক উপ-পরিদর্শক গাড়ির গ্লাস ভেঙ্গে পালিয়ে যান। সেনা সদস্যরা গাড়িতে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ তাদেরকে আটক করেন।

টেকনাফ মডেল থানার অফিসার মঈন উদ্দিন খান ৭ ডিবি সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

Share.

Comments are closed.