২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৭

চট্টগ্রামে ৬ তলা ভবন থেকে পড়ে নির্মান শ্রমিক নিহত

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রামে ফিরিঙ্গিবাজার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রেজাউল (৩৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ফিরিঙ্গী বাজারস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কমিউনিটি ক্লিনিকের ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ খবর জানান, তিনি বলেন- ফিরিঙ্গী বাজারের নগরভবন কমিউনিটি ক্লিনিকের ছাদে কাজ করার সময় দুপুরে রেজাউল করিম নামে এক শ্রমিক ওপর থেকে নীচে পড়ে গুরুত্বর আহত হন।তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিক রেজাউল এর বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় বলে জানাগেছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় ইউডি মামলা হয়েছে।

Share.

Comments are closed.