Categories: জাতীয়

২ স্টেশন মাস্টারের একটু গাফেলতির জের, তবুও বেচে ফিরল ২০০০যাত্রী

সিরাজগঞ্জের কামারখন্দে দুই স্টেশন মাস্টারের গাফিলতিতে মৃত্যুবরণ করতে যাচ্ছিল দুু’টি ট্রেনের প্রায় দুই হাজার যাত্রী। আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ৭৫২ নম্বর ট্রেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশন ছাড়ে। এ সময় যথারীতি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে যাওয়ার জন্য দরকারি সকল সিগনাল জামতৈল ষ্টেশন থেকে ক্লিয়ার দেয়া হয়।

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির চালক হঠাৎ দেখতে পান তার সামনে ঈশ্বরদীগামী রাজশাহী এক্সপ্রেস ৫৫৪ নং ট্রেনটি। এ সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের চালক নিজের ট্রেনটি থামিয়ে ফেলেন। ফলে ট্রেন দু’টিতে থাকা প্রায় ২ হাজার যাত্রী প্রাণে বেঁচে যান।

জামতৈল রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সোহেল খান জানান,  রায়পুর স্টেশন মাস্টার তার নিজের ইচ্ছেমত ট্রেনটি ছেড়েছেন।

রায়পুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আফসার আলী জানান, জামতৈল স্টেশন থেকে ট্রেন ছাড়ার জন্য কিছু গোপন নম্বর দেয়া হয়। তাতে বোঝানো হয়েছে লাইন ক্লিয়ার রয়েছে। ট্রেন ছাড়া যাবে। আমি সেই মোতাবেক ট্রেনটি ছেড়েছি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago