২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৭

পড়বি ত পড় মালির ঘাড়ে’

Google+ Pinterest LinkedIn Tumblr +

 

ছবি- ফোকাস বাঙলা

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে ১৭ লাখ টাকাসহ সাতজন ডিবি পুলিশকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টেকনাফ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামানের ছোট ভাই আবদুল গফুরকে আটক করে ওই টাকাগুলো মুক্তিপন হিসেবে আদায় করেছে বলে জানা গেছে। ২৫ অক্টোবর বুধবার ভোর সাড়ে চারটার দিকে ডিবি পুলিশকে আটকের এঘটনা ঘটে।

মেজর নাজিম আহমেদ বলেন, আবদুল গফুরকে মঙ্গলবার সকালে অপহরণ করে ডিবির একটি দল। এরপর মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাঁরা। দর-কষাকষির পর তার পরিবার ১৭ লাখ টাকা দিতে সম্মত হয় এবং মুক্তিপন হিসেবে টাকা পরিশোধের পর ভোররাতে টেকনাফের মেরিনড্রাইভ এলাকায় গফুরকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে ডিবির গাড়িটি সংকেত দিয়ে থামান জওয়ানরা। এ সময় মনিরুজ্জামান নামের একজন উপপরিদর্শক (এসআই) পালিয়ে যেতে সক্ষম হলেও অপর সাতজনকে আটক করা হয় এবং গাড়ি থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পরে ভোররাতেই তাদের সাবরাং সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়.

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান বলেন, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কক্সবাজারের আয়কর অফিসের সামনের সড়ক থেকে তার ভাই আবদুল গফুরকে ডিবি পরিচয় দিয়ে আটক করা হয়েছে। পরে তাকে মুক্তিপন হিসেবে ৫০ লাখ টাকা দাবী করলে ১৭ লাখ টাকা দেওয়ার পর ভাই গফুরকে ছেড়ে দেয় ডিবি পুলিশ।

বিষয়টি জানিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চাওয়া হলে ডিবি পুলিশের দলটি টেকনাফ থেকে কক্সবাজার ছেড়ে যাওয়ার পথে সেনাবাহিনীর ওই তল্লাশী চৌকিতে তাঁদের আটক করা হয়।
আটক করা সাতজনের মধ্যে একজন হলেন পুলিশ পরিদর্শক ইয়াসির আরাফাত বলে জানা গেছে।

Share.

Comments are closed.