Categories: জাতীয়

নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করে সহজলভ্য করুন: তারানা হালিম

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী অষ্টম সাইবার সিকিউরিটি ফোরামের (সিএসএফ-৮) উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তারানা হালিম বলেন, সাইবার অপরাধ বর্তমানে অভিন্ন বৈশ্বিক সমস্যা হিসেবে আর্বিভূত হয়েছে এবং এ সমস্যাকে বৈশ্বিকভাবেই মোকাবেলা করতে হবে।
বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ ডিজিটাইজেশনকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা টেলি ডেনসিটি, ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি ও ই-গভর্নেন্সসহ অন্যান্য বিষয়ে নীতিমালা তৈরি করছি। কিন্তু আমরা এখনও সাইবার নিরাপত্তার বিষয়ে একই স্থানে রয়ে গেছি।
বাংলাদেশে সাইবার অপরাধের কথা উল্লেখ করে তারানা বলেন, সাইবার অপরাধ ও অশ্লীল বক্তব্য সামাজিক যোগাযোগ ও অন্যান্য মাধ্যমকে কুলষিত করছে। টেলিকম রেগুলেটর এন্ড ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এ বিষয়গুলো মোকাবেলা করার জন্য কাজ করে যাচ্ছে।
তারানা হালিম নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার সঙ্গে তা সকলের জন্য সহজলভ্য করার জন্যও ফোরামে অংশ নেয়া দেশ ও সংগঠনের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহযোগিতায় এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) সাইবার সিকিউরিটি ফোরাম (সিএসএফ-৮)’র আয়োজন করে।

বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইবার সিকিউরিটি ফোরামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার।
আয়োজক বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, টোঙ্গা ও ভানুয়াতু’র এবং বিভিন্ন সংগঠন ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাসস

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago