Categories: জাতীয়

মরহুম এম কে আনোয়ারের বাসায় খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে যান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এম কে আনোয়ারের স্ত্রী মাহমুদা আনোয়ার ও ছেলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমবেদনা জানান।

এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া বাসা থেকে বের হন।

একদিনের শোক ঘোষণা করেছে বিএনপি
স্থায়ী কমিটির প্রবীণ এই সদস্যের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এ তথ্য  জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গতকাল মঙ্গলবার সকাল থেকে এই শোক পালন হচ্ছে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

এম কে আনোয়ারের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইও খোলা হয়েছে জানিয়ে রিজভী বলেন, তার মৃত্যুতে দলের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এটি মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago