রাঙ্গামাটির লংগদুতে খেলা করতে গিয়ে নদীর পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোবার , সকাল সাড় নয়টার সময় উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের ১৪নং মৌজার পুরানবস্তি এলাকায়।
মৃত শিশু দুটি হচ্ছে ঐ এলাকার স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিনের ছয় বছরের শিশু পুত্র আব্দুল কাদের ও চার বছরের কন্যা শিশু নিপা আক্তার।
শিশু দুটির পারিবারিক ও এলাকাবাসীর সূত্র জানায়, ভাসাইন্যাদম ইউনিয়নের পুরানবস্তি এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের এই শিশু দুটি সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় খেলা করতে ঘর থেকে বাহির হয়। এসময় নাছির উদ্দিন ও তার স্ত্রী বাড়ী পাশে সবজী ক্ষেতে কাজ করছিল।
খেলা করার কোন এক ফাকে তারা নদীর ঘাটে চলে যায়। হয়তো তারা এমন সময় নদীতে নেমে গোসল করা সময় নদীতে ঠাই হারিয়ে পানিতে ডুবে যায়। অনেক্ষণ সময় ধরে শিশু দুটিকে ঘরের আশেপাশে খেলতে না দেকে পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন জাগায় খোঁজাখুঁজি করতে থাকে। শেষে তারা ঘর থেকে আনুমানিক ২৫ গজ দূরে নদীর ঘাটে পানিতে ভাসমান অবস্থায় কন্যা শিশুটিকে দেখতে পান। এরপর ব্যাপক তল্লাশী করে পানির নিচ থেকে পুত্র শিশুটিকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধারকৃত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার ফখরুল হাসান শিশু দুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
ভাসাইন্যাদম এলাকার পল্লী চিকিৎসক ডা. আশ্রাফ আলী জানান, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে প্রথমে আমার কাছে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসার জন্য আমি অবস্থা দেখে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে যেতে বলি। এবং তারা সেখানে নিয়ে যান। ভাসাইন্যদাম ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী একই পরিবারের দুই শিশু নদীর পানিতে ডুবে মুত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। এবং শিশু দুটির মৃত্যুতে নাছিরের পরিবার শোকে বিহবল হয়ে পড়েছে বলে তিনি জানান। একই পরিবারের দুই শিশু ভাই বোনের মৃত্যুতে গোটা পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…