২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৪

খালেদা জিয়ার জিয়ার সাথে সুষমার বৈঠক

Google+ Pinterest LinkedIn Tumblr +
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রবিবার রাত ৮টায় হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। খালেদা জিয়া ও সুষমার এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খানসহ বেশ ক’জন কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন।
দুই দিনের সফরে রবিবার দুপুরে ঢাকায় এসেছেন সুষমা স্বরাজ। এর মধ্যে তিনি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
Share.

Comments are closed.