চট্টগ্রাম নগরীর আ
কবর শাহ থানাধীন এলাকায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী জরিনা আক্তার (২২) এর মৃত্যু হয়েছে।
শনিবার রাত ২টার দিকে আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জরিনা আক্তার কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা দোলোয়ার হোসেনের স্ত্রী। তারা ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, গুরুতর আহত অবস্থায় জরিনা আক্তারকে চমেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
