রবিবার ঢাকায় আসবেন ভারতের পররাস্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ

ব্বিশ ঘণ্টার ঝটিকা সফরে আজ রবিবার দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ দুপুরে ঢাকায় পৌঁছার পর বিকালে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। সুষমা স্বরাজ ভারতীয় আর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

জেসিসির বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সকল ইস্যু নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। সবকিছুর উপরে দ্বিপাক্ষিক ইস্যুর বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সুষমার এই সফরে।

কূটনৈতিক সূত্র জানায়, গত ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ চায় স্বল্পতম সময়ের মধ্যে এসব রোহিঙ্গা নিরাপদে স্বদেশে ফিরে যাক। বিশ্ব সম্প্রদায়ও বাংলাদেশের পাশে থেকে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মিয়ানমারের উপর অনবরত চাপ সৃষ্টি করা হচ্ছে। নিকট প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু হিসাবে ভারতকেও এ প্রক্রিয়ায় দেখতে চায় বাংলাদেশ। ভারত রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। দফায় দফায় ত্রাণ সহায়তা দিয়েছে। এখন বাংলাদেশের প্রত্যাশা ভারত সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখুক।

সূত্র জানায়, জেসিসির বৈঠকে অভিন্ন সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে যৌথ দৃঢ় পদক্ষেপ তথা নিরাপত্তা সহযোগিতা, জ্বালানি, বাণিজ্য, সীমান্ত যোগাযোগ, পানি ব্যবস্থাপনা, কানেকটিভিটিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। ভারত গত বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে। শিপিং, বিদ্যুত্, রেল, যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন খাতে এ ঋণ ব্যবহূত হচ্ছে।

২০১১ সালে তত্কালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার জন্য জেসিসি কাঠামো রূপ পায়। এবার জেসিসির চতুর্থ বৈঠক ঢাকায় বসছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লী সফরের সময় দু’দেশের মধ্যে সই হওয়া ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারকের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে।

আজ দুপুর দুইটায় সুষমা স্বরাজ বিশেষ বিমানযোগে ঢাকায় কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে এসে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী স্বাগত জানাবেন। বিকাল চারটায় হোটেল সোনারগাঁও-এ জেসিসির বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন সুষমা স্বরাজ। রাতে পররাষ্ট্রমন্ত্রী আহূত নৈশভোজে যোগ দেবেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আজ রাতে ও আগামীকাল সকালে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করবেন। সোমবার সকালে তিনি বারিধারায় ভারতীয় হাইকমিশনে ভারত সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে বিশেষ বিমানযোগ নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
ইত্তেফাক/নূহু

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago