রোহিঙ্গা নারীর হামলায় পুলিশের এক এসআই আহত

কক্সবাজারের টেক

ছবি-বাংলা ট্রিবিউন

নাফে রোহিঙ্গা নারীর হামলায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শনিবার দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। আহতের নাম কবির আহমদ (৪০)। তিনি নয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রোহিঙ্গা নারী দিল বাহার ও তার স্বামী সৈয়দ আহমদসহ ৩ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া  রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে রোহিঙ্গা নারী দিল বাহার ও তার স্বামী সৈয়দ আহমদ অবৈধভাবে একটি মুদির দোকান স্থাপন করার চেষ্টা করে। এ সময় ক্যাম্পে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমদ ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণে নিষেধ করলে প্রথমে তর্কাতর্কি ও পরে বিবাধে জড়ান তারা। এ সময় সিভিল পোষাকে থাকা পুলিশের উপর হামলা চালায় রোহিঙ্গা দম্পতি। আকস্মিক হামলায় এসআই কবির আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোহিঙ্গারা চাইলেই যেখানে সেখানে দোকান বা কোন স্থাপনা করার বিধান নেই। অথচ ওই নারী ও তার স্বামী নিয়মনীতি তোয়াক্কা না করে ব্যবসা প্রতিষ্টান খুলতে চেয়েছিল। আর নিষেধ করায় তারা ওই পুলিশ সদস্যের উপর হামলা চালায়। এঘটনায় ওই নারীসহ ৩জনকে আটক করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago