প্রেমের মরা জলে ডোবেনা’ ফাঁদে বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা ছাড়ার বেশকিছু দিন পার হলেও তিনি এখনো থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিন দশক আগে ওবামা ও এক কলেজ ছাত্রীর মধ্যকার দীর্ঘ প্রেমপত্র ফাঁস হয়েছে।
ক্যালিফোর্নিয়া কলেজের আলেকজান্দ্রা ম্যাক নিয়ার নামে ওই কলেজ ছাত্রীকে লেখা ৯টি চিঠির মোট ৩০টি পাতা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।
ওই চিঠিগুলো ২০১৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ‘রোজ লাইব্রেরিতে’ সংরক্ষিত আছে। সম্প্রতি সেগুলো গবেষকদের দেখার অনুমতি দেয়া হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এ চিঠি প্রকাশ করেছে বলে জানা গেছে।

বারাক ওবামার লেখা ওই চিঠিগুলো প্রেসিডেন্ট হওয়ার বহু আগের ঘটনা। সেগুলো ১৯৮০ সালে লেখা। তখন তরুণ ওবামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

তারা বলছেন, চিঠিতে যেসব বিষয় বোঝা যায়, তা হচ্ছে- ওবামা ছোটবেলা থেকে অত্যন্ত ব্যক্তিত্ববান ছিলেন। তিনি সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। এই বিষয়গুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়।
ওবামার চিঠিগুলো বেশ নান্দনিক ও কাব্যিক ছিল। গবেষকরা সেগুলো অনুসরণ করে ওবামার তৎকালীন রোমান্টিক ছবি আঁকার চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের রোজ লাইব্রেরির পরিচালক রোজ ম্যারি বলেন, এমন একজন যুবকের জীবন কাহিনী সবার জানা দরকার, যে কিনা জীবনের উদ্দেশ্য সম্পর্কে যৌবনকাল থেকেই স্থির ছিলেন। ওবামা সবসময় সচেতন ছিলেন- কীভাবে তিনি বিখ্যাত হতে পারেন এবং সময়কে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। বিবিসি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago