Categories: জাতীয়

বাজারে পেয়াজের দাম ইতিমধ্যে অসহনীয় হয়ে উঠছে

বাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে পেঁয়াজের দাম। এক মাসের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। অন্যদিকে প্রায় সব ধরনের সবজির কেজি ৫০ টাকার ওপরে।

বাজারে গিয়ে পেঁয়াজের দাম শুনেই হতাশ হচ্ছেন সাধারণ মানুষ। কারণ গত এক মাসে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ১৫ টাকা বেড়ে এখন ৫০ টাকায় পৌঁছেছে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম আসলেই অনেক বেশি, যা দেখার মতো কেউ নেই। তাঁরা মনে করেন, বাজার পর্যবেক্ষণের জন্য ভ্রাম্যমাণ আদালত থাকা দরকার। ক্রেতাদের অভিযোগ, শুধু পেঁয়াজ নয়, নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম দিনকে দিন বাড়ছে। যার ফলে মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য থাকছে না।

খুব শিগগির পেঁয়াজের দাম কমার সম্ভাবনা দেখছেন না খুচরা বিক্রেতারা। এ ব্যাপারে এক খুচরা বিক্রেতা বলেন, ভারত থেকে ছোট আকারের একধরনের পেঁয়াজ আসত, যেটি এখন আসছে না। আর দেশি পেঁয়াজের মৌসুম না হওয়ায় দাম বাড়ছে। আগামী মৌসুম না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানান।

অন্যদিকে বাজারে ৫০ টাকার কমে এক কেজি সবজি মেলা দায়। শুধু পেঁপে ছাড়া সব ধরনের সবজির কেজি ৫০ টাকার ওপরে চলে গেছে।

ক্রেতাদের ভাষ্যমতে, দাম বেশি হলেও কিছু করার নেই, কারণ খেতে তো হবে। তবে আগে পরিমাণে বেশি কিনলেও দাম বেড়ে যাওয়ায় এখন কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন ক্রেতারা।

তবে কিছুটা কমতির দিকে এখন কাঁচামরিচের দাম। অন্যদিকে খুব একটা ওঠানামা নেই চালের বাজারে। তাই কিছুটা বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago