মোবাইল কোর্ট চট্টগ্রামের হাটহাজারীর নেশাগ্রস্থ ১ যুবক কে জেলে পাঠালো

মোঃ আলাউদ্দীন,হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে নঈম উদ্দীন(২৮) নামের এক নেশাগ্রস্থ যুবককে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরন করার খবর পাওয়া গেছে । ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এ দন্ড প্রদান করে দন্ডিতকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন । দন্ডিত নঈম মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ ছবীর উদ্দিন এর পুত্র।
সূত্রে জানা যায়, দন্ডিত কে নেশাগ্রস্থ অবস্থায় মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী গ্রাম পুলিশ দিয়ে আটক করে পরিষদে নিয়ে আসে। পরে আটকৃতের অভিভাবকদের পরিষদে ডেকে এনে তদের সাথে কথা বলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমান হওয়ায় নেশাগ্রস্থ (ইয়াবা) নঈম উদ্দিন কে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী জানান, নেশা করে ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করছিলো খবর পেয়ে তাকে আটক করে পরিষদে নিয়ে এসে ইউএনও ও ভ্রাম্যমান আদালতের  ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি উপস্থিত হয়ে অভিযুক্তের অপরাধের প্রমান পাওয়ায় দন্ডিত কে এক বছরের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের  ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধ প্রমান হওয়াতে তাকে উক্ত দন্ডাদেশ দেয়া হয়েছে।
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দন্ডিতকে কারাগারে প্রেরন করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago