মোঃ আলাউদ্দীন,হাটহাজারী প্রতিনিধিঃহাটহাজারীতে নঈম উদ্দীন(২৮) নামের এক নেশাগ্রস্থ যুবককে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরন করার খবর পাওয়া গেছে । ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী এ দন্ড প্রদান করে দন্ডিতকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন । দন্ডিত নঈম মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ ছবীর উদ্দিন এর পুত্র।সূত্রে জানা যায়, দন্ডিত কে নেশাগ্রস্থ অবস্থায় মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী গ্রাম পুলিশ দিয়ে আটক করে পরিষদে নিয়ে আসে। পরে আটকৃতের অভিভাবকদের পরিষদে ডেকে এনে তদের সাথে কথা বলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমান হওয়ায় নেশাগ্রস্থ (ইয়াবা) নঈম উদ্দিন কে ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী জানান, নেশা করে ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করছিলো খবর পেয়ে তাকে আটক করে পরিষদে নিয়ে এসে ইউএনও ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি উপস্থিত হয়ে অভিযুক্তের অপরাধের প্রমান পাওয়ায় দন্ডিত কে এক বছরের কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধ প্রমান হওয়াতে তাকে উক্ত দন্ডাদেশ দেয়া হয়েছে।মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দন্ডিতকে কারাগারে প্রেরন করা হয়েছে।
মোবাইল কোর্ট চট্টগ্রামের হাটহাজারীর নেশাগ্রস্থ ১ যুবক কে জেলে পাঠালো
Share.

