চট্টগ্রাম জেনারেল হাসপাতালের
চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল আন্দরকিল্লা এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। ১৫০ শয্যার হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর গত ২০১২ সাল থেকে চিকিত্সা কার্যক্রম শুরু হয়। কিন্তু গত ৬ বছরেও হাসপাতালে অবকাঠামো উন্নয়ন, চিকিত্সকসহ প্রয়োজনীয় জনবলের পদ সৃজন করা হয়নি। হাসপাতালে রোগীর চাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় রোগীদের পদে পদে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাসপাতালের প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে ৮টি বিভাগে রোগী ভর্তি করা হয়। প্রতিদিন গড়ে ২শ জনের বেশি রোগী চিকিত্সাধীন থাকে। সকালে বহির্বিভাগে চলে চিকিত্সা সেবা। জানা যায়, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডে জায়গার সংকুলন হচ্ছে না। গাদাগাদি করে সিট বসিয়ে রোগী রাখতে হচ্ছে। এতে রোগীদের মধ্যে সংক্রামণের ঝুঁকি বেড়েছে। হাসপাতালে কোনো নিরাপত্তা প্রহরী নেই। ২৫০ শয্যার খাদ্য বরাদ্দ পাওয়া গেলেও ওষুধ বরাদ্দ এখনো মেলেনি।
কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে চিকিত্সাধীন রোগীদের সার্বক্ষণিক জরুরি সেবা দিতে মেডিক্যাল অফিসার নিয়োগ। এটি কলেজ সংশ্লিষ্ট না হওয়ায় ইন্টার্নি চিকিত্সক নেই।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…