অলিম্পিক মেডেলের মূল্য কত?

নতুন সকাল ডেস্ক: ব্রাজিলের রিও দি জেনেইরোতে শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর, অলিম্পিক ২০১৬। মেডেলের জন্য সেখানে প্রতিদিন চলবে রুদ্ধশ্বাস লড়াই। শেষ পর্যন্ত যিনি বাজিমাত করবেন তারই গলায় উঠবে অলিম্পিকের মেডেল। কেউ পাবেন সোনা, কারোর ভাগ্যে জুটবে রূপা কিংবা ব্রোঞ্জ।

যদিও যে কোন মেডেলই অমূল্য, জানেন কি এই মেডেলের মূল্য কত? সবার কাছে কৌতূহল থাকে সব সময় সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মেডেলকে নিয়ে। জেনে নেওয়া যাক অলিম্পিক মেডেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১) ২০১৬’র অলিম্পিকে তিন ধরনের (সোনা, রূপা, ব্রোঞ্জ) মেডেল রয়েছে, প্রতিটির ওজন প্রায় ৫০০ গ্রাম।

২) ২০১২ সালের লন্ডন অলিম্পিক থেকে এবারের অলিম্পিকের পদক একটু ভারী, তবে সাইজে সমান।

৩) এবারে সোনার পদকে সোনা রয়েছে ৬ গ্রাম। রূপা রয়েছে ৪৯৪ গ্রাম।

৪) সোনার পদকের মূল্য কত? (৪৯৪ গ্রাম, ০.৬৩ ডলার প্রতি গ্রাম) + (৬ গ্রাম, ৪২.৪০ ডলার প্রতি গ্রাম)= ৩১১.২২ ডলার + ২৫৪.৪০ ডলার = ৫৬৫.৬২ ডলার ( ভারতীয় মুদ্রায় যার দাম ৩৭ হাজার ৭৫০ টাকা)

৫) ৫০০ গ্রাম ওজনের হয়ে থাকে রূপার পদক। যার মূল্য (৫০০ গ্রাম, ০.৬৩ ডলার প্রতি গ্রাম) = ৩১৫ ডলার (ভারতীয় মূল্যে ২১ হাজার টাকা)।

৬) ব্রোঞ্জ মডেলে ৯৭ শতাংশ তামা, ২.৫ শতাংশ জিঙ্ক ও ০.৫ শতাংশ টিন রয়েছে। এই মেডেলের বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ টাকা।

৭) এবারে অলিম্পিকে প্রতিযোগীদের জন্য ৮১২টি সোনার পদক রয়েছে। এর বাজার মূল্য ১১৪ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার টাকা।

৮) ২০১৬ অলিম্পিকে ১০০ জনের একটি দলকে নিয়োগ করা হয়েছিল ৫ হাজার মেডেল তৈরি করতে। সূত্র: ওয়েবসাইট

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago