গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে খালেদা জিয়া ফিরলেন!

চিকিৎসার জন্য তিন মাস লন্ডনে অবস্থান শেষে বুধবার বিকালে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দনে আনুষ্ঠানিকতা শেষে তিনি ৫টা ৪৫ মিনিটে যখন সড়কে বের হন তখন হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে পরিবেশ। মানুষের প্রচণ্ড ভীড়ের কারণে ধীরে ধীরে তার গাড়ি গুলশানের বাসার দিকে এগিয়ে যায়।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেন তিনি। সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারও নেতাকর্মী বিদায় জানান খালেদা জিয়াকে।
এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বেলা সাড়ে ৩টা থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতা থেকে শুরু করে ঢাকা ও এর আশপাশ এলাকার নেতাকর্মীরাও এ অভ্যর্থনায় অংশ নেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago