হাঁটু ও চোখের
এ দিকে চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা। বড় ধরনের শোডাউনের প্রস্তুতি চলছে। বিপুল উপস্থিতির মাধ্যমে চেয়ারপারসনকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন তারা। বিমান বন্দর থেকে বেগম জিয়ার গুলশানের বাসা পর্যন্ত রাস্তার দুইপাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেবেন।
গত ১৫ জুলাই খালেদা জিয়া ঢাকা থেকে যাত্রা করে ১৬ জুলাই লন্ডন পৌঁছান। সেখানে তার বড় পুত্র, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে গত ৮ আগস্ট সন্ধ্যায় লন্ডনের ১৬২ সিটি রোডের মুরফিল্ডস আই হসপিটালে তার ডান চোখের সফল অপারেশন করান। চোখের চিকিত্সা শেষ হওয়ার পর লন্ডনে প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ হ্যাডলি ব্যারির অধীনে হাঁটুর চিকিত্সা গ্রহণ করেন খালেদা জিয়া। সর্বশেষ গত রবিবার তার চিকিত্সা সম্পন্ন হয়।
ছেলে, দুই পুত্রবধূ, নাতনিদের সঙ্গে পারিবারিক আঙ্গিকে মুখরতায় ভরা তিন মাস সময় কাটিয়ে ঝরঝরে মুডে দেশে ফিরছেন বেগম জিয়া।
জানা গেছে, দেশে ফিরে জামিন নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে মনোযোগ দেবেন বেগম জিয়া। সহায়ক সরকারের রূপরেখা ঘোষণার পাশাপাশি সাংগঠনিক বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন খালেদা জিয়া। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির শূন্যপদ পূরণ ও কিছুটা রদবদলের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দলের জেলা কমিটি ও অঙ্গ দলগুলোর পুনর্গঠন সম্পন্ন করবেন। এ দিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফর করবেন। তার সঙ্গে খালেদা জিয়া বৈঠক করবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, বিমান বন্দরে বিপুল উপস্থিতির মাধ্যমে নেত্রীকে বরণ করতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির নেতারা গত দুদিন ধরে সে প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা হয়েছে। ঢাকার উপকণ্ঠভাগের জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও শোডাউনে অংশ নেবেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…