২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪৩

সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী দুদকের মামলায়

Google+ Pinterest LinkedIn Tumblr +

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি থানায় সাবেক পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুইজনের নামে মামলা করেছেন দূর্নীতি দমন কমিশন বগুড়ার সমম্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম।

জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর মৌজায় অবস্থিত পরিত্যক্ত সরকারী পাট ক্রয় কেন্দ্রের সম্পত্তি ২০১২ সালে মন্ত্রী লতিফ সিদ্দিকী তাঁর এক আত্মীয়ের সঙ্গে যোগসাজস করে দরপত্র ছাড়া এবং সরকারী দরের চেয়ে কম দামে বিক্রি করার মাধ্যমে সরকারের প্রায় অর্ধকোটি ক্ষতি করার অভিযোগে দুদক এই মামলা দায়ের করেছে বলে জানা গেছে। সে সময় সরকারী সম্পত্তি গোপনে পানির দামে বিক্রির ঘটনায় সংক্ষুদ্ধ হয়ে ওই সম্পত্তি সংলগ্ন নওগাঁর রাণীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন নামের তিন ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন। পরে সরকারী সম্পতির ক্রেতা বগুড়ার কাটনারপাড়া নিবাসী জাহানারা রশীদ সুপ্রীমকোর্টে একটি রীট আবেদন দাখিল করেন। আদালত সে রীট খারিজ করে দেয়। এর ফলে দুদক মামলাটি দেখভালের দায়ীত্ব গ্রহন করে এবং ওই মামলার প্রেক্ষিতে ২০১৪ সাল থেকে ব্যাপক অনুসন্ধান শেষে মঙ্গলবার মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে সেই সময় ওই মৌজার সরকারী দর মোতাবেক দুই একর ৩৮ শতক জমির মূল্য দাঁড়ায় প্রায় ৬৪ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু গোপনে জমিটি বিক্রি করা হয় মাত্র ২৪ লাখ টাকায়। ফলে সরকারের আর্থিক ক্ষতির পরিমান ৪০ লাখ টাকা। এদিকে বেসরকারী হিসাবে ওই জমির মূল্য প্রায় ৭/৮ কোটি টাকা হবে বলে এলাকাবাসীরা দাবী করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আবু সাদিয় মোঃ ওয়াহেদুজ্জামান দুদকের মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.

Comments are closed.