২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪২

মায়ানমারের ঋণ সহায়তা স্থগিত করল বিশ্বব্যাঙ্ক

Google+ Pinterest LinkedIn Tumblr +
রাখাইনের পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাঙ্ক।  বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা, রাখাইনের ধ্বংসযজ্ঞ এবং তাদের উচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বব্যাংক।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বৈষম্যহীনকা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক।’
উন্নয়নকাজে ঋণ সহায়তা স্থগিতের পাশাপাশি এর আগে দেশটিতে দেয়া অন্যান্য সহায়তাও পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পরবর্তী সুবিধা পেতে রাখাইন সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতির তাগিদ দেয়া হয়েছে।
Share.

Comments are closed.