নতুন সকাল ডেস্ক: রিওতে অলিম্পিকের উদ্বোধনী আসর মাতিয়ে দিল শরণার্থী দল। বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের নিয়ে গড়া দল এই প্রথম কোনও অলিম্পিকে অংশ নিল। শুক্রবার জিম্বাবুয়ের পর মারাকানা স্টেডিয়ামে যখন প্যারেডের একেবারে শেষে ঢুকল শরণার্থী দলটি, তখন গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁদের অভিবাদন জানায়।
বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের প্রতি সমর্থন জানাতেই দশ জন শরণার্থী অ্যাথলেটকে নিয়ে এই প্রথম গড়া হয়েছে স্বতন্ত্র একটি টিম। যে শরণার্থী অ্যাথলেট টিমে রয়েছেন ১৮ বছরের সাঁতারু উরসা মারদিনি। যিনি সিরিয়া থেকে শরণার্থী হয়ে গিয়েছিলেন জার্মানিতে। সাঁতারে ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিচ্ছেন মারদিনি। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো ছাড়াও রিও অলিম্পিকে অংশ নিয়েছেন সিরিয়া, দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার শরণার্থী অ্যাথলেটরা। ১৮ থেকে ২৬ বছর বয়সের ১০ প্রতিযোগীর মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৪ জন মহিলা। ওই দলে রয়েছেন ৬ জন দৌড়বিদ, ২ জন সাঁতারু এবং ২ জন জুডোকা।
এই প্রথম অলিম্পিকে অংশ নেওয়ার জন্য দলটিকে অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ বলেছেন, “এই শরণার্থী অ্যাথলেটরা বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থীদের কাছে এই বার্তাটাই পৌঁছে দিচ্ছেন যে, তাঁদের লড়াইয়ের পাশে রয়েছে গোটা দুনিয়া।”
রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা টুইটারে অলিম্পিকে অংশ নেওয়া দলটিকে অভিনন্দন জানিয়েছে। সূত্র: আনন্দবাজার
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…