রাজধানীতে ফ্রান্স প্রবাসীর স্ত্রীর আত্মহনন!

রাজধানীর মিরপুরে এক ফ্রান্স প্রবাসীর স্ত্রীর ফ্যানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রোকসানা আকতার পান্না (২৮)। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পান্নার ভাতিজা জানান, পান্না মিরপুরের শাহ্আলী থানাধীন এক নম্বর সেকশনের সি ব্লকের ৩ নম্বর রোডের ২০ নম্বর বাসায় ৩য় তালায় ভাড়া থাকতেন। আজ রবিবার সন্ধ্যায় তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় জানালা দিয়ে তার মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় পান্নাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পান্নার স্বামী মাহবুবুর রহমান আপন ৫ বছর যাবৎ ফ্রান্সে থাকেন। পান্না আত্মহত্যা করলে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমি জানতে পারিনি। তাদের এক বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

পান্নার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago