১০ হাজার পিস ইয়াবা সহ চট্টগ্রামে ব্যবসায়ী আটক

পতেঙ্গা থানাধীন স্টিলমিল এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মো: দেলোয়ার হোসেন (২৯) চট্টগ্রাম জেলার মীরসরাই থানার সওদাগর বাড়ির মো:শামসুল হকের পুত্র।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ স্টীলমিল বাজারস্থ হাইজিং কলোনীর পাকা রাস্তার মুখে অভিযান চালিয়ে মাদকসহ দেলোয়ারকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এস আই মনিরুল ইসলাম রাসেল  জানায়, আটককৃত দেলোয়ার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে এমনি তথ্য ছিল আমাদের কাছে।বৃহস্পতিবার গোপন তথ্যে জানতে পারি তার একটি মাদক চালন আসছে। সে অনুযায়ী আমরা আমরা অবস্থান নিই। মধ্যরাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে আটকানোর চেষ্টা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে আমরা তাকে আটক করতে সক্ষম হই।তাকে তল্লাশি করলে তার কাছ থেকে ৫০ টি ইয়াবা ভর্তি নীল রঙের প্যাকেট পাওয়া যায় । যার প্রতিটি প্যাকেটে ২০০ পিস ইয়াবা করে সর্বমোট ১০ হাজার ইয়াবা রয়েছে। যার আনুমানিক মূল্য দাড়ায় প্রায় ৩০ লাখ টাকা। তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago