নতুন সকাল ডেস্ক: সর্বশেষ মৌসুমে রূপকথার উত্থানের স্বাক্ষী ছিল গোটা ফুটবল বিশ্ব৷ ১৩২ বছরের ইতিহাসে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল লেস্টার সিটি৷ পাশাপাশি ৩৮ বছর পর ইপিএলও পেয়েছিল নতুন কোনও চ্যাম্পিয়নকে৷
লেস্টার ফুটবলারদের এই সাফল্যে ক্লাবের চেয়ারম্যান ভিচাই শ্রীভদ্ধনাপ্রভ এতটাই খুশি হয়েছিলেন যে, ১৯ জন ফুটবলারকে একটি করে বিএমডব্লিউ দিয়েছিলেন৷ তাও আবার ‘বিএমডব্লিউ আই-এইট এস’ সিরিজের গাড়িই পেয়েছিলেন ভার্ডি-মাহরেজরা৷
২৫০ কিমি. প্রতি ঘণ্টায় ছুটতে পারা গাড়ি চেপেই ফুটবলাররা প্র্যাকটিসে এলেন৷ লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামের পার্কিং লটের সামনে দাঁড়িয়ে থাকা ১৯টি গাড়ি দেখতেও লাগছিল বেশ৷ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ শেষে এখন ফের দেশে ফিরে এসেছে ক্লডিও রেনেইরির ছেলেরা৷ সামনেই কমিউনিটি শিল্ড৷ তারপরেই বেশ খেতাব ধরে রাখার লড়াই লেস্টারের৷ সূত্র: ওয়েবসাইট
