সংসদ উপনেতার গাড়ীবহরে সন্ত্রাসী হামলা!

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তালমার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরকান্দা থানার ওসি এএফএম নাসিমসহ ৭ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলার সময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে। হামলাকারীরা সংসদ উপনেতার গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। তবে সংসদ উপনেতা সম্পূর্ণ নিরাপদে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংসদ উপনেতা দুপুর আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার তালমার মোড় এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে উপস্থিত সন্ত্রাসী বাহিনী তার গাড়িতে হামলা করে।
সংসদ উপনেতার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী বলেন, সংসদ উপনেতা ২দিনের সরকারি সফরে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় আসার পথে এলাকার নিহ্নিত মাদকব্যবসায়ী ও সন্ত্রাসী জামাল হোসেনের নেতৃত্বে আমাদের গাড়ি বহরে হামলা চালানো হয়। এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে আয়মন আকবর বাবলু চৌধুরী তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার আহ্বান জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
ওসি এএফএম নাসিম বলেন, তাৎক্ষণিক ভাবে ১০ রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন ও সংসদ উপনেতার সাথে সাক্ষাৎ করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago