হাটহাজারীতে ৬
আবুল কালাম একইদিন চট্টগ্রাম সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর সিনিয়র জর্জ হোসেন মোহাম্মদ রেজার খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আদালতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
লোমহর্ষক ও জঘন্য ঘটনা সংঘটনকারী ধর্ষক রাজু ড্রাইভার পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি থানাধীন বোথাছড়ি এলাকার মৃত আবদুস সালামের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মো. খলিলুর রহমান জানান, ধর্ষক রাজু ড্রাইভার একাধিক বিয়ে করে। ৪মাস পূর্বে সে নোয়াখালী জেলার মাইজদি থানা এলাকার তালাকপ্রাপ্ত এক গার্মেন্টকর্মীকে বিয়ে করে। ওই গার্মেন্টকর্মীর আগের ঘরের ৬ বছরের এক কন্যা সন্তান রয়েছে। রাজু ড্রাইভার তার পূর্ববর্তী স্ত্রীর ৯ বছরের মেয়েকে নিয়ে হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে বাস করে।
জীবিকার তাগিদে ওই গার্মেন্টকর্মী চলতি বছরের জানুয়ারি থেকে বিকাল ৩টা-রাত ১২টা পর্যন্ত হাটহাজারী থানাধীন বালুচরা এলাকার একটি গার্মেন্টে নাইট শিফটে কাজ করেন। গত সোমবার স্ত্রীর কর্মস্থলে যাওয়ার সুযোগে সে তার ৯বছর বয়সি কন্যাকে ঘরের দরোজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে।
রাতে মেয়ের কাছ থেকে ঘটনা শুনে স্বামী রাজু ড্রাইভারকে জিজ্ঞাসা করেন স্ত্রী। রাজু স্ত্রীকে মারধর করে তালাকের ভয়ভীতি দেখায়। পরের দিন মঙ্গলবার আবার কর্মস্থলে গেলে স্বামী তার ৬বছরের কন্যাকেও ধর্ষণ করে। ওই রাতে উভয় মেয়েকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক কাজের ভর্ৎসনা করলে স্বামী রাজু ড্রাউভার স্ত্রীকে পুনরায় মারধর করে।
সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী পূর্বের ন্যায় তার ৯বছর বয়সি কন্যাকে পুনরায় ধর্ষণ করে। স্ত্রী দুই কন্যাকে নিয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার মামলা(নং-১৮) রুজু করেন।
মধ্যরাতে হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন নেতৃত্বে ধর্ষক রাজু ড্রাইভারকে বুধবার মধ্যরাতে হাটহাজারীর উপজেলার নতুন পাড়া এলাকা থেকে আটক করা হয়।
বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…