ঢাকায় আজ
জামায়াতে ইসলামীর আমির সহ মোট ৯ জন নেতাকে আটক করা হয়েছে।
উত্তরার একটি বাসা থেকে সোমবার রাতে জামায়াতের আমির মকবুল আহমাদসহ দলটির অন্যান্য নেতাকে আটক করা হয় বলে পুলিশ বলছে।
ডিবি পুলিশের উপ-কমিশনার নাজমুল আলম বিবিসি বাংলাকে বলেন, এ সময় তারা একটি গোপন বৈঠক করছিলেন এবং তাদের নাশকতার পরিকল্পনা ছিল।
এ সংক্রান্ত কিছু কাগজপত্রও তারা পেয়েছেন বলে জানান তিনি।
আটককৃত অন্য নেতাদের মধ্যে আছেন নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
আটককৃত নেতাদের ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হতে পারে।
