এদিকে নাফ নদে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকা দুটিতে ১১৬ জন রোহিঙ্গা ছিল। এদের মধ্যে নারী ও শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা গেছে। এখনো নিখোঁজ রয়েছে ৭৩ জন। গতকাল সোমবার ভোরে ও আগের দিন রাতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
অন্যদিকে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নৃশংসতা ও নির্যাতন চললেও দেশটির রাজধানীর জনজীবন একেবারেই স্বাভাবিক। রাখাইনে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটলেও ইয়াংগুনে এর কোনো প্রভাব নেই। বিবিসির প্রতিবেদনে ফুটে ওঠেছে ইয়াংগুনের চিত্র।
পালংখালি সীমান্তে গতকাল সৈয়দ আজিন বলেন, আমার গ্রামের অর্ধেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। গত আটদিন ধরে আজিন তার ৮০ বছর বয়সী মাকে একটি ঝুড়িতে করে বহন করে বাংলাদেশে নিয়ে আসেন। তিনি বলেন, সেনা ও উগ্রপন্থি বৌদ্ধরা তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। কয়েকজন অভিযোগ করেন, উগ্রপন্থি বৌদ্ধরা তাদের তাড়িয়ে সীমান্তের কাছে নিয়ে আসছে।
রাখাইনের বুচিদংয়ের কুহং এলাকা হতে একটি নৌকা ৭৬ জন নারী-পুরুষ ও শিশু নিয়ে রওনা হয়। নাফ নদ অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে আসার অভিপ্রায় ছিল রোহিঙ্গাদের। গতকাল ভোর চারটার দিকে ঘোলার চরে নৌকাটি পৌঁছে। প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি সেখানে ডুবে যায়। নৌকা ডুবির ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছে আরাফাত। তার মা-বাবা ডুবে মারা গেছে। একই ঘটনায় স্ত্রী হারিয়েছেন হাসান এবং ছেলে-মেয়ে হারিয়েছেন শাকের। জীবিত আরাফাত, হাসান ও শাকের এসব তথ্য জানান।
বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের রাখাইনের পশ্চিমাঞ্চলে গত এক মাস ধরে ব্যাপক মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে। কিন্তু ইয়াংগুন থেকে তা বোঝার কোনো উপায় নেই। ২৫ আগস্ট পুলিশের চৌকিতে হামলার ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনীর নির্যাতনে প্রায় সোয়া ৫ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।সহিংসতা বন্ধ করতে, রাখাইনের অস্থিতিশীলতার সমাধান বের করা ও মানবিকসহায়তা প্রদানে অনুমতি প্রদানের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছে। এরমধ্যেও দেশটির সবচেয়ে বৃহত্ শহর ইয়াংগুনকে বাইরে থেকে শান্তই মনে হয়। শহরে পরিচ্ছন্ন রাস্তাঘাট, সুশৃঙ্খল ও সবুজ গাছপালা। কোথাও যদি ভিড় থাকে, তা শুধুমাত্র সড়কে-যানজট। ছিমছাম পোশাক পরিহিত নারী ও পুরুষ তাদের নিত্যকর্ম সম্পাদন করে। এখানের লোকজন কখনো রোহিঙ্গা শব্দটি ব্যবহার করে না। তাদেরকে গণমাধ্যমে ‘বাঙালি মুসলমান’ হিসেবে চিত্রিত করা হয়। এমনকি কোথাও তাদেরকে বাংলাদেশ থেকে আসা বাঙালি অভিবাসী হিসেবে দেখা হয়।
ওই প্রতিবেদক বলেন, আমি যখন রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করি, কেউ স্পষ্ট করে তাদের মতামত ব্যক্ত করেছে। কেউ বিষয়টি আড়াল করার চেষ্টা করেছে। এও বলেছে, দেশে আরো অনেক ইস্যু রয়েছে। মিয়ানমার প্রেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউ অং তুনসহ জ্যেষ্ঠ সাংবাদিকরাও এ ধরনের মনোভাব পোষণ করেন। তিনি বলেন, সমস্যা হলো, শব্দটি (রোহিঙ্গা) ব্যবহারের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। আমি যখন ছোট ছিলাম, আমার বেশ কিছু বাঙালি বন্ধু ছিল। তারা কখনো দাবি করেনি তারা রোহিঙ্গা। অল্প কয়েক বছর আগে তারা রোহিঙ্গা শব্দটি ব্যবহার শুরু করে। তারা এ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী হতে পারে না। এটাই প্রকৃত সত্য।গত কয়েক সপ্তাহ ধরে সারাবিশ্বের গণমাধ্যমের প্রধান শিরোনাম দখল করে রেখেছে রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশে রোহিঙ্গারা কী ধরনের মানবেতর জীবন যাপন করছে, এখানকার সংবাদপত্রে কদাচিত্ প্রসঙ্গটি উল্লেখ হয়। উল্টো সংবাদে প্রাধান্য পেয়েছে সেনাবাহিনীর হিন্দুদের গণকবর পাওয়ার প্রসঙ্গ। বলা হয় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এই হত্যাকাণ্ড ঘটায়।ওই প্রতিবেদক বলেন, ইয়াংগুন বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি অবাক হতাম, যদি ছাত্রদের মধ্যে একটু ভিন্ন আবহ দেখতে পেতাম। অথচ আগের প্রজন্মের চেয়েও তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে সংযোগ অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলাপ করতে গেলে তারা এ বিষয়ে কথা বলতেই চায়নি। কয়েকজন নাম পর্যন্ত বলতে চায়নি। কিন্তু আমি যখন রাখাইন প্রসঙ্গটি উঠালাম, সঙ্গে সঙ্গে জবাব পেলাম।এক ছাত্রী বলল, বাইরে থেকে ইস্যুটি দেখলে, এটি একটি ধর্মীয় সমস্যা। কিন্তু এটি তা নয়। ওখানে যে সহিংসতা তা সন্ত্রাসবাদের নামান্তর। আন্তর্জাতিক সমপ্রদায় রাখাইনের পরিস্থিতি নিয়ে ভ্রান্ত তথ্য পাচ্ছে। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার আরো দুই বন্ধু বলল, বিদেশিদের দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় তারা সঠিক। কিন্তু আমাদের দিক দেখলে আমরাই ঠিক আছি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…