আদালতের শেষ সুযোগ ‘বিজিএমইএ-কে

পোশাক রপ্তানীকারকদের সংগঠনকে ‘শেষ সুযোগ’ হিসেবে ঢাকার হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙ্গার জন্য সাত মাস সময় দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।

এর আগে আপিল বিভাগ থেকে যে ৬ মাস সময় দেয়া হয়েছিল সেটি শেষ হয়েছে গত ১২ই সেপ্টেম্বর। বিজিএমইএ-র আবেদনের প্রেক্ষিতে আবার এই ৭ মাস সময় দেয়া হলো যার শুরু ধরা হবে গত ১২ ই সেপ্টেম্বর থেকে।

ফলে আগামী ৬ মাসের মধ্যেই ১৬ তলা ভবনটি ভেঙ্গে ফেলতে হবে বিজিএমইএকে।

একাধিকবার সময় বাড়ানোর পর রোববার বিজিএমইএর শুনানির পর বিচারতি আব্দুল ওয়াহ্হাব মিঞা বলে দেন যে এটিই তাদের জন্য ‘শেষ সুযোগ’ এবং এরপর তারা যেন আর সময় না চান।

এই মামলায় হাই কোর্টে অ্যামিকাউ কিউরির দায়িত্ব পালন করা আইজনীবী মনজিল মোর্শেদ বলেন, তারা আশা করছেন এর মধ্যেই বিজিএমইএ তাদের দায়িত্ব পালন করে ভবনটি ভেঙ্গে ফেলবে। শুনানির সময় তিনিও আদালতে উপস্থিত ছিলেন।

ভবন ভাঙ্গার জন্য আরো এক বছর সময় চেয়েছিল বিজিএমইএ। নতুন ভবন তৈরি করতে এই সময় লাগবে বলে তারা জানিয়েছিল।

আইনজীবী মি. মোর্শেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বিজিএইএর-ই এই ভবন ভেঙ্গে ফেলার কথা। কিন্তু তারা যদি সেটা না করে তবে রাজউকও ভেঙ্গে ফেলতে পারে বলে আদেশ রয়েছে।

নতুন ভবনের জন্য আগেই ঢাকার উত্তরায় বিজিএমইএ-র জন্য হ্রাসকৃত মূল্যে ১১০ কাঠা জমি বরাদ্দ দিয়েছিল সরকার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago