epa04367140 Myanmar opposition leader Aung San Suu Kyi delivers a speech during the meeting with literary artists in Yangon, Myanmar, 25 August 2014. Over one hundred literates attended the meeting with Suu Kyi. EPA/LYNN BO BO
সম্প্রতি
জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চি বলেছিলেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে তার দেশ। আর এবার জাপানের নিকি এশিয়ান রিভিউ পত্রিকাকে গত বুধবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু শরণার্থীকে ফেরত নেয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার এবং এই প্রক্রিয়া যেকোনো সময় শুরু হতে পারে।
’যদিও রাখাইন রাজ্যে জাতিগত নিধন চালানো সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে নীরব থাকা, পরবর্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকরী কোনো ভূমিকা পালন না করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক কটূক্তি ও সমালোচনার শিকার হন সু চি। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। এরপর থেকেই রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান চলে। রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দমন-পীড়ন চলে তাদের ওপর। সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকে। ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সোয়া চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ সময় নীরব থাকার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন সু চি। তাতেও তিনি মিথ্যাচার করেন বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…