মোঃআলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
হাটহাজারীতে স্থানীয়দের সহযোগীতায় নিখোঁজ হওয়ার ২দিন পর শিশু শিক্ষার্থী লিজা আক্তারের(১২) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর সদরস্থ মোহাম্মদপুর কাশেম মেম্বারের বাড়ির সামনে থেকে শিশু শিক্ষার্থী লিজার মৃতদেহটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রবিবার প্রচুর বৃষ্টিপাতের সময় মাদ্রাসায় যাওয়ার পথে মিরেরখীল সর্দার পাড়ার মুন্দরী ছড়ায় মা কোহিনুর আক্তার সহ শিশু শিক্ষার্থী বৈশাখী (১১) এবং লিজা(১২) খালে পড়ে গেলে ফায়ার সার্ভিস, মডেল থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতা মা কহিনুরকে আহত অবস্থায় এবং মেয়ে বৈশাখীর লাশ উদ্ধার করা গেলেও পাহাড়ী ঢলের স্রোতে তলিয়ে যাওয়ায় নিখোঁজ হয় লিজা। ফায়ার সার্ভিসের ডুবুরীদল চেষ্টা করেও সেদিন তার কোন সন্ধান পায়নি। অবশেষে ২ দিন পরে নিহত লিজার লাশ উদ্ধার করা হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
