দীর্ঘ সময় রাখা সম্ভব নয়’ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে মিয়ানমারের নাগরিকদের স্থান দিলেও তাদের দীর্ঘদিন রাখা সম্ভব নয়।
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বার বার আহ্বান জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি। সেনা অভিযান শুরুর পর থেকে ৩ লাখের মতো রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের এই স্রোত ঠেকাতে মিয়ানমারে জাতিসংঘের মতো কোনো একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে একাধিক নিরাপদ এলাকা (সেইফ জোন) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মানবিক কারণে মিয়ানমার নাগরিকদের স্থান দিয়েছি। তবে দীর্ঘ সময় ধরে রাখতে পারব না।’ এসব শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টিতে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বলেন, এজন্য আন্তর্জাতিক সমপ্রদায়ককে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে, যেন মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নেয়। সামরিক শক্তি দিয়ে নয়, রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধান সম্ভব বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সাহায্যে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে জানান বিদায়ী রাষ্ট্রদূত।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago