হাটহাজারীতে পাহাড়ী স্রোতে তলিয়ে গিয়ে ১ শিশু শিক্ষার্থী নিহত এবং অপর এক শিশু নিখোঁজ হয়েছে। ১০ সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে হাটহাজারীর মিরেরখীল সর্দার পাড়ার মুন্দরী ছড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়,মাদ্রাসায় যাওয়ার পথে মা কোহিনুর আক্তার সহ ২ শিশু শিক্ষার্থী খালে পড়ে গেলে পাহাড়ী স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে মা কোহিনুরকে জীবিত এবং বৈশাখী(১১) নামের এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নিহত শিক্ষার্থী বৈশাখী একই এলাকার লোকমান হোসেনের কন্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর শিশু শিক্ষার্থী লিজা(১২) কে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ শিক্ষার্থী লিজা একই এলাকার দিদারুল আলমের কন্যা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসাইন জানান,লিজাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালাচ্ছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…