২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:০৯

সিলেটে জঙ্গি সন্দেহে আটক ৪

Google+ Pinterest LinkedIn Tumblr +

নতুন সকাল, সিলেট: আওয়ামী লীগ নেতার ছেলেসহ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সন্দেহভাজন চারজনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার দুপুরে সিলেটের আদালত ফটক থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯-এর মুখপাত্র মেজর ফখরুল ইসলাম বলেন, তারা নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। জঙ্গি তৎপরতা অনুসন্ধানের স্বার্থে আটক চারজনের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।

র‌্যাব আরো জানায়, ২০১৪ সালে পুলিশের ওপর হিযবুত তাহরীরের হামলার ঘটনায় আদালতে চলমান একটি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল আজ। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় এই চারজনকে আদালতের ফটক থেকে আটক করা হয়।

আটককৃত চারজনের মধ্যে একজন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার ছেলে বলে জানা গেছে।

Share.

Comments are closed.