২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৩৯

জাতিসংঘের বিদায়ীআবাসিক প্রতিনিধির কে প্রধানমন্ত্রী ‘জাতিসংঘের আশু পদক্ষেপ দরকার

Google+ Pinterest LinkedIn Tumblr +

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরাতে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ চেয়েছেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস গতকাল বুধবার বিদায়ী সাক্ষাত্ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে শেখ হাসিনা বলেন, মিয়ানমারের নাগরিকদের যাতে দেশে ফিরিয়ে নেওয়া হয়, সেজন্য জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। গত ২৪ আগস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সীমান্তে নতুন করে মিয়ানমার নাগরিক এই রোহিঙ্গাদের ঢল নামে। রবার্ট ওয়াটকিনস সাক্ষাত্কালে প্রধানমন্ত্রীকে জানান, তাদের হিসাব অনুযায়ী এই দফায় প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে আরো বহু মানুষ শরণার্থী হিসেবে বাংলাদেশে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতিসংঘের বিদায়ী আবাসিক প্রতিনিধি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ‘মিয়ানমারের বিদ্রোহীদের কারা অর্থ ও অস্ত্র সরবরাহ করছে, তা খুঁজে বের করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

রবার্ট ওয়াটকিনস প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পুরো বিষয়টি ব্যক্তিগতভাবে দেখছেন। রাখাইনের ওই পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটে মানবিক দিক থেকে যা করণীয় বাংলাদেশ তাই করছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন, বাংলাদেশে চলে আসা মিয়ানমারের নাগরিকদের চিহ্নিত করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সাহায্য করতে পারে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের এ ধরনের সহযোগিতা পেলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে।

Share.

Comments are closed.