Categories: জাতীয়

তুর্কি ফার্স্ট লেডি পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন

মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের স্ত্রী । বুধবার দেশটির উপ প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু এ কথা জানিয়েছেন।
তুর্কি ফার্স্ট লেডি বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে। জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর এএইচএম মাহমুদ আলীর সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এমিনে এরদোয়ান।
গত ২৪ আগস্ট নতুন করে সহিংসতা শুরুর পরে জাতিসংঘের হিসাবে প্রায় ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার এই বিষয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago