২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪৫

সংঘাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের নৌকাডুবিতে কমপক্ষ৫ শিশুরমৃত্যু

Google+ Pinterest LinkedIn Tumblr +
নাফ নদীতে রোহিঙ্গা শরণার্থী বহনকারী মৃত্যু হয়েছে। বিজিবির বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এই কথা।
কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পৃথককারী নাফ নদীর প্রবেশ মুখে এই নৌকাডুবির ঘটনা ঘটে। রাখাইন থেকে সংঘাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের বহনকারী এই নৌকাডুবিতে আরো অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতার প্রেক্ষিতে উপকূল থেকে ৫০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের হিসেবানুযায়ী রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পর থেকে গত দুই সপ্তাহে বাংলাদেশে ১ লাখ ৪৬ হাজার মানুষ প্রবেশ করেছে। ইউনিসেফ জানিয়েছে, এদের ৮০ ভাগই নারী ও শিশু। আল জাজিরা।
Share.

Comments are closed.