বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সে দেশে অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবিবৃতিতে বলা হয়েছে,

মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তাদের দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা চালানোর জন্য বাইরের একটি দেশে বসে ষড়যন্ত্র চালানো হচ্ছে আর এই উদ্দেশ্যে জঙ্গিদের তালিমও দেওয়া হয়েছে। তবে দেশটি কারা, তারা সেটি উল্লেখ করেনি।

প্রশাসনিক রাজধানী নেপিদও থেকে মিয়ানমার সেনাবাহিনীর জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, যখন ‘বাংলাভাষী’ আরসা জঙ্গিরা রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে এবং এই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনও বসতে যাচ্ছে – তখনই বিদেশের মাটিতে বসে মিয়ানমারের অভ্যন্তরে হামলা চালানোর এই ছক কষা হচ্ছে।

এই দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন করে থাকে বলে বলা হয়েছে, এবং সেই দেশে কর্মরত মিয়ানমারের কিছু লোককে এই ষড়যন্ত্রে কাজে লাগানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। তবে সেই দেশটির নাম করা হয়নি।

সেনাবাহিনীর এই বিবৃতিটির একটি প্রতিলিপি বিবিসি-র বার্মিজ শাখার হাতেও এসেছে।

এই বিবৃতির ভাষ্য অনুযায়ী, ষড়যন্ত্রকারী সেই দেশটি থেকে মিয়ানমারের কিছু লোককে জঙ্গি প্রশিক্ষণ নিতে মাসচারেক আগে তৃতীয় আরেকটি দেশে পাঠানো হয়েছিল বলেও তারা জানতে পেরেছে।

এই তালিমপ্রাপ্ত জঙ্গিরা ঘরে বানানো বোমা-বিস্ফোরক আর মাইন তৈরিতে দক্ষ হয়ে ফিরে এসেছে। এখন তারা মিয়ানমারে জঙ্গি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও সেনাবাহিনী দাবি করছে। রাখাইন প্রদেশের বুথিডং-মংটও অঞ্চলে ‘বাঙালি ইস্যু’তে যা ঘটছে, সে ব্যাপারে সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই এই জঙ্গি হামলাগুলোর ছক কষা হচ্ছে।

আর এই সন্ত্রাসবাদী হামলাগুলো রাখাইন প্রদেশে নয় – বরং নেপিদও, ইয়াঙ্গন, মান্দালে বা মওলামাইয়িনের মতো দেশের বড় বড় শহরেই করার পরিকল্পনা করা হয়েছে বলে সেনাবাহিনী জানতে পেরেছে।

এই গোয়েন্দা তথ্যের পটভূমিতে মিয়ানমারের সেনাবাহিনী সারা দেশের সব গ্রাম ও শহরের বাসিন্দাদের ‘বাংলাভাষী আরসা সন্ত্রাসবাদী’দের সন্দেহজনক গতিবিধির ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

সেনাবাহিনী বলছে, নাগরিকদের যদি এরকম কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়ে – কিংবা তারা খবর পান কোথাও বেআইনিভাবে বিস্ফোরক দ্রব্য, বিশেষ করে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হচ্ছে – তাহলে যেন অবিলম্বে তারা কাছাকাছি সেনা ইউনিট, পুলিশ থানা কিংবা সেনা ছাউনিতে খবর দেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago