অসুস্থ চট্টগ্রামের মেয়র কে দেখতে গেলেন বিসিবি সভাপতি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অসুস্থ হয়ে তাঁর নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি সহ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ মেয়রের বাসভবনে আসেন। এসময় পাপন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করে তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

পাপন আল্লাহর দরবারে মেয়েরর আশু আরোগ্য কামনা করেন। এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুরুল কাদের, আকরাম খাঁন, লোকমান হোসেন ভুঁইয়া, চট্টগ্রাম মহনগর আওয়ামীলীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন আহমদ চৌধুরী, রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, আর আই মল্লিক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস সহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago