২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:৪১

মাদক নিরাময় কেন্দ্র থেকে গ্রেপ্তার যুবলীগ কর্মী অমিত মুহুরী রিমান্ডে

Google+ Pinterest LinkedIn Tumblr +

নগরীর রানীর দিঘী থেকে ড্রামের ভেতরে লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শাহাদাৎ হোসেন ভূঁইয়া এ অনুমতি দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) জাহাঙ্গীর বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় অমিতকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ১০ দিন রিমান্ডের আবেদন করেছিলাম। “আদালত শুনানি নিয়ে তিনদিন মঞ্জুর করেছেন।”

গত ১৩ অগাস্ট নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার রানীর দিঘী থেকে সিমেন্ট ঢালাই করা ড্রামের ভেতর থেকে ইমরানুল করিম ইমন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তদন্তে নেমে ইমনের বন্ধু অমিতকে পুলিশ খুঁজতে শুরু করে।

  • গত শনিবার কুমিল্লার একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে অমিতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন অমিত।

এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অমিতের বন্ধু শিশির আদালতে অমিতকে দায়ী করে জবানবন্দি দিয়েছিলেন।

Share.

Comments are closed.