নতুন সকাল, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গণপিটুনিতে আরিফ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার দরপদ নোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে মতিন নামে এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশ সদস্য আরিফকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একজন মাদক ব্যবসায়ী পুলিশ সদস্যেদের দেখে গ্রেফতার হওয়ার ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পানিতে লাফিয়ে পড়লে সাতার না জানায় তলিয়ে যান। এসময় পুলিশও তার পেছনে গিয়ে তাকে উদ্ধারের চেস্টা চালায়। একপর্যায়ে স্থানীয়রা এসে ওই পুলিশ সদস্য আরিফের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…